চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার সকালে রাইটস যশোরের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক স¤পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ প্রকল্পের অধীনে এক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সভাকে অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. তোতা মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ। –বিজ্ঞপ্তি





