আন্তর্জাতিক সংবাদ

হাসপাতালে করোনা আক্রান্ত ট্রাম্প
লোকসমাজ ডেস্ক॥করোনাভাইরাসে পজিটিভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হোয়াইট হাউসের প থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। প্রেসিডেন্ট ভবন থেকে বলা হয়েছে, কভিড-১৯ এ আক্রান্ত ট্রাম্পকে অনেকটা ‘অবসন্ন দেখালেও মানসিকভাবে দৃঢ়’ আছেন। পূর্ব সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের পর পর হোয়াইট হাউসে ট্রাম্প পরীামূলক একটি ইনজেকশন নিয়েছেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার দিকে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে, হাসপাতালে কয়েক দিন অবস্থান করবেন ট্রাম্প। খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যখন হোয়াইট হাউস থেকে বের হচ্ছিলেন তখন মাস্ক পরিহিত ছিলেন এবং সাংবাদিকদের থাম্পস-আপের মাধ্যমে অভিবাদন জানান।

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৫
লোকসমাজ ডেস্ক॥আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনি খেল এলাকায় সন্দেহভাজন তালেবানের হামলায় অন্তত ১৫ জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। নানগারহারের একটি সরকারি ভবন ল্য করে গাড়িবোমা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার জন্য তালেবান গেরিলাদেরকে দায়ী করা হয়েছে। গনি খেল এলাকার একটি প্রশাসনিক ভবনের প্রবেশমুখে বিস্ফোরক বোঝায় গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ভবনে বেশকিছু সামরিক স্থাপনাও রয়েছে। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গাড়ি বোমা হামলা চালানোর পর বন্দুকধারী গেরিলারা প্রশাসনিক ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে তবে নিরাপত্তা বাহিনীর হামলায় তারা নিহত হয়।

পুলিশি হয়রানিতে রাশিয়ায় মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকের আত্মহত্যা
লোকসমাজ ডেস্ক॥পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালানোয় রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় শাখার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী সাংবাদিক। দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিজনি নভগরড এলাকায় ওই নারীর বাড়িতে তল্লাশি চালানোর একদিন পর তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। গায়ে পেট্রোল ঢেলে নিজেকে শেষ করার আগে ইরিনা স্লাভিনা ফেইসবুকে লিখে যান, ‘আমার মৃত্যুর জন্য রাশিয়ান ফেডারেশনকে দায়ী করতেবলে গেলাম।’ স্লাভিনা স্থানীয় ছোট একটি পত্রিকা কোজা প্রেসের এডিটর-ইন-চিফ ছিলেন। বিরোধীদের সঙ্গে ‘যোগাযোগের’ অভিযোগে কয়েক বছর ধরে তার ওপর সরকারি চাপ ছিল। পুলিশ তার বাড়িতে ঢুকে নোটবুক, ল্যাপটপ নিয়ে গেছে। তার স্বামী এবং মেয়ের ডিভাইসও জব্দ করা হয়েছিল। রাশিয়ান কর্মকর্তারা এ বিষয়ে তদন্তের ঘোষণা দিলেও ঠিক কে মারা গেছেন তার নাম উল্লেখ করেননি। রাশিয়ান বিরোধী দলের নেতারা জানিয়েছেন, সরকার স্লাভিনাকে দীর্ঘদিন ধরে হয়রানি করে যাচ্ছিল। ক্রেমলিন-সমালোচক বলে পরিচিত ইলিয়া ইয়াছিন টুইটারে লিখেছেন, ‘কী এক দুঃস্বপ্ন! পুলিশের কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরকার মানুষের মনোজগতই ভেঙে দিয়েছে।’

ভাগ