নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যাংকের সিকিউরিটি গার্ড নিহত

0

নড়াইল অফিস ॥ নড়াইলের কালিয়ায় বালিবাহী ট্রলির চাপায় মধুমতি ব্যাংক কালিয়া শাখার সিকিউরিটি গার্ড ইমামুল ফকির (৪৩) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল আটটায় কালিয়া পৌর শহরের উথলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমামুল ফকির কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জামির ফকিরের ছেলে। ঘটনার সময় তিনি বাইসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। কালিয়া থানা পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।