প্রশাসনের নির্দেশে রাতেই দাফন করা হয়েছে ঝিকরগাছার বিএনপি নেতা মশিয়ার রহমানের লাশ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ চলমান করোনা পরিস্থিতি ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি রিপন বালার নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে মঙ্গলবার রাতেই দূ’দফা জানাজা শেষে বাঁকড়া ইউনিয়নের শুকুরখোলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মশিয়ার রহমানের লাশ। এর আগে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে বুধবার সকাল ৯টায় বাঁকড়া ডিগ্রী কলেজ মাঠে প্রথম ও বেলা ১০টায় শিমুলিয়া স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফনের সিদ্ধান হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি রিপন বালার নির্দেশে রাত সাড়ে ১২ টায় বাঁকড়া বাজারে প্রথম জানাজা ও রাত সাড়ে ১২টায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। বাঁকড়া বাজারে জানাজাপূর্ব বিএনপি নেতা মশিয়ার রহমানের জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক যথাক্রমেঃ খোরশেদ আলম, শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, সদস্য নুর মোহাম্মদ চড়া, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজন, আরমান হোসেন কাকন, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বি এস এম আলী আকবার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, সাবেক ছাত্রনেতা মোনাজ্জেল হোসেন লিটন, তরিকুল ইসলাম, শাহাজাহান আলী, আরাফাত কল্লোল, আশরাফুল আলম রানা, বাঁকড়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জামির হোসেন, যুবনেতা জামশেদ আলী, আব্দুল হাই লাভলু, আনিছুর রহমান, মিরাজুল ইসলাম, শাহাজাহান আলী, সাবেক ছাত্রনেতা নুর রেজা শুভ্র, আমিনুর ইসলাম, ইয়ার হোসেন সোহান, হাফিজুর রহমান, বাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু সাঈদসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মশিয়ার রহমান। এর আগে গত ৩০ মে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক এমপি মুহাদ্দিস আবু সাঈদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেও প্রশাসনের নির্দেশে গভীর রাতে দাফন করা হয়েছিল বলে জানাগেছে।

ভাগ