বিএনপি নেতা তাহেরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী সরদার তাহেরুল ইসলাম তাহেরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মহফিল মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সহসভাপতি এস এ রহমান বাবুল। উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, বিএনপির নেতা শেখ লুৎফর রহমান, ওয়াহিদুজ্জামান মোল্যা নান্না, শেখ আব্দুস সালাম, হারুন অর রশিদ সরদার, জি এম শফিকুল ইসলাম, মো. রবিউল ইসলাম, তুষার মোল্যা, মো. ইদ্রিস মোল্যা, মো. শহিদুল ইসলাম, ইকবাল খান, তৈয়েব সরদার, মো. আনোয়ার হোসেন, সিরাজ মোড়ল, আনিছুর রহমান রনি, সুজন বিশ্বাস, সৈয়দ আল শাকিল, শেখ মহিউদ্দিন, আলামিন সানা, সলেমান শেখ, বি এম ইমরান প্রমুখ।