পত্রিকা হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ চৌগাছায়

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছার পত্রিকা হকারদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব মেনে ১৪ জন পত্রিকা হকারকে দ্বিতীয়বারের মত এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, চৌগাছা প্রেসকাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো প্রমুখ।