করোনা প্রতিরোধে হাসপাতালে অটো স্প্রে মেশিন দিল রেডক্রিসেন্ট সোসাইটি

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস প্রতিরোধে যশোর ২৫০ শয্যা হাসপাতালে উন্নতমানের দুটি অটো স্প্রে মেশিন দিয়েছে রেড ক্রিসেন্ট যশোর জেলা ইউনিট।  আজ সোমবার হতে ওই দু’টি মেশিনে নিয়মিত ওয়ার্ডে স্প্রে করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন। রেডক্রিসেন্ট যশোর জেলা ইউনিটের অফিসার ওবায়দুল ইসলাম পারভেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়ের হাতে মেশিন দু’টি তুলে দেন। এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. হারুন-অর-রশীদ ও আরএম ডা. মো. আরিফ আহমেদ উপস্থিত ছিলেন।