স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ােেরন্টিনে থাকা করোনামুক্ত মস্তিষ্কবিকৃত অজ্ঞাতনামা দু’মহিলা সেখানকার পরিবেশ নষ্ট করছে। তাদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন। পুলিশ তাদের এনে হাসপাতালে ভর্তি করে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন, গত ১১ ও ১২ তারিখে করোনা সন্দেহে মস্তিষ্কবিকৃত দু’মহিলাকে হাসপাতালে ভর্তি করে। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। ২০ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকে রিপোর্ট এসেছে করোনামুক্ত বলে। আরএমও ডা. মো. আরিফ আহমেদ আরও জানিয়েছেন, মস্তিষ্কবিকৃত দু’জনই করোনামুক্ত বলে আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি। কিন্তু পুলিশ তাদের নিচ্ছে না। তারা হাসপাতালের কোয়ারেন্টিনে উৎপাত করছে। পরিবেশ নষ্ট করছে ওয়ার্ডে। পুলিশকে জানিয়েও কোন ফল হচ্ছে না। হাসপাতালের পরিবেশ রক্ষায় তাদের দ্রুত অন্যত্র স্থানান্তর করার দরকার বলে তিনি জানান।





