শার্শার বিভিন্ন স্থানে ছাত্রদলের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

শাশা (যশোর) সংবাদদাতা ॥ করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে শার্শা উপজেলার পুটখালী ছাত্রদলের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর দিক নির্দেশনায় শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করেন শার্শা উপজেলা ও পুটখালী ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দ। শনিবার সকাল ১০ টার দিকে পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজার, খলসী বাজার ও বালুন্ডা বাজারে এ জীবাণুনাশক স্প্রে করা হয় । এ সময় শার্শা উপজেলা বিএনপি নেতা ও পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ হবিবর রহমান হবি, পুটখালী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদের খান, সফিকুল ইসলাম , ছাত্রদল নেতা আবু জাফর, কামরুল ইসলাম, শামীমুর রহমান, শামছুর রহমান রনি, শহীদুল্লাহ, ইসমাইল হোসেন, শিহাব হোসেন, সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাগ