বেনাপোলে ছাত্রদলের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ নোবেল করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে বেনাপোল বাজারসহ বিভিন্ন এলাকায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রদলের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি পালিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের দিক নির্দেশনায় বন্দরনগরী বেনাপোলের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করেন শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
রবিবার সকাল ১০ টায় বেনাপোল বলফিল্ডের সামনে এ জীবাণুনাশক স্প্রে কর্মসূচির উদ্বোধন করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, বিএনপি নেতা মাস্টার সাহেব আলী, আক্তারুজ্জামান আক্তার, যুবদল নেতা রায়হানুজ্জামান দিপু, ছাত্রদল নেতা ইকরাজ হোসেন, মফিজুল ইসলাম, মফিজুল রহমান, মোহাম্মদ আলী রাজা, সফিকুল ইসলাম চয়ন, ওমর ফারুক, আরিফুল ইসলাম, হাবিবুর রহমান মিলন, আব্দুল খালেক, আলিফ আহম্মেদ, মিসকাত হোসেন মানিক, সাগর হোসেন, রমজান আলী প্রমুখ।