পাইকগাছায় চিংড়ি দখল চেষ্টার অভিযোগে থানায় জিডি

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার সোনাখালী মৌজায় চিংড়ি ঘের দখলের পাঁয়তারা করার অভিযোগে থানায় জিডি হয়েছে। উপজেলার মাঝেরআবাদ গ্রামের মৃত অমূল্য সানার ছেলে সরজিৎ সানা ক্রয় সূত্রে মালিক হয়ে প্রায় ৬ বিঘা জমি কিনে স্থানীয় অমল কৃষ্ণ মন্ডলের কাছে চিংড়ি চাষের হারি চুক্তিতে ডিড করে দেন। দখলে থাকা অবস্থায় একই এলাকার দেবেন্দ্রনাথ মন্ডল, কিরণ সানা, বিদ্যুৎ মন্ডল, বিনয় কৃষ্ণ গত সোমবার দলবল নিয়ে জোরপূর্বক ঘের দখল করতে গিয়ে ব্যর্থ হয়ে সরজিৎ ও তার পরিবারকে নানাভাবে খুন-জখমের হুমকি দেন। এ বিষয়ে সরজিৎ বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ভাগ