ফুলতলায় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে মতবিনিময় সভা

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন রবিবার দুপুরে তার সভাকক্ষে ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দের সাথে এক মতবিনিময় করেন। এ সময় নোভেল করোনাভাইরাসের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য অস্বাভাবিক বৃদ্ধি না করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানসমূহে দর্শনীয় স্থানে মূল্য তালিকা ঝুলানোর নির্দেশনা দেয়া হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ কে.এম জিয়া হাসান তুহিন, জেলা আওয়ামী লীগ নেতা আসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি ফিরোজ জমাদ্দার প্রমুখ।