রূপদিয়া (যশোর) সংবাদদাত্ া॥ যশোর সদর উপজেলার জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিশুবরণ উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশুদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদে¦াধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারী প্রাথমিক কর্রকর্তা সাইফুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান, সহকারি শিক্ষক খাদিজা খাতুন, নাজমা আক্তার, শামিমা আক্তার, কাজী মাছুম পারভেজ, মীতা রানী দত্ত প্রমুখ।



