ঝিনাইদহ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে রাইসুল ইসলাম আসাদ ও সাধারণ সম্পাদক পদে সুলতান আলী বিশ্বাস নির্বাচিত হয়েছেন।  এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে আবু সাঈদ কবির, আহসান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাব্বির, সাংগঠনিক সম্পাদক সোহান হোসেন, প্রচার সম্পাদক বাপ্পারাজ ইসলাম, কোষাধ্যক্ষ হাবিবুল বাশার সুমন নির্বাচিত হয়েছেন। এক বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিকে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন ক্রীড়া সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ।