বাগেরহাটে জুয়া খেলার অভিযোগে আটক ৬

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে জুয়া খেলার অভিযোগে ৬ জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার পাতিলাখালী এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদেরকে আটক করা হয়। এ সময় ১ শ ৫০ পিস জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন পাতিলাখালী গ্রামের হাবিবুর রহমান (৪৫), মো. মজিবর শেখ (৫০), মো. ওলিউর রহমান (৩৬), মো. শাহজাহান শেখ (৫২), মো. আলী শেখ (৪৮) এবং গৌতম হালদার (৩৬)। শনিবার দুপুরে আটককৃতদের বাগেরহাট আদালতে সোপর্দ করে পুলিশ। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, ‘জুয়া খেলার অপরাধে পাতিলাখালী গ্রাম থেকে ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।