লোকসমাজ ডেস্ক॥ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের নিচে বলিরেখা পড়া, চুল পেকে যাওয়া খুবই স্বাভাবিক। অনেকের আবার বয়সের আগেই এ ধরনের সমস্যা দেখা দেয়। পার্লারে গিয়ে নিয়মিত রূপচর্চার মাধ্যমে অনেকেই ত্বক বা চেহারায় বয়সের ছাপ লুকানোর চেষ্টা করেন। তবে এতে খরচও কিন্তু কম হয় না। সেক্ষেত্রে ঘরে বসেই অ্যান্টি এজিং ভেষজ ফেসিয়াল মাস্ক তৈরি করতে পারেন। ত্বকের ধরন বুঝে এসব মাস্ক ব্যবহার করা উচিত। তাহলে দ্রুতই উপকার পাবেন। যেমন-
শুষ্ক ত্বকের জন্য ডিম ও মধুর ফেসমাস্ক : এজন্য ১টি ডিমের কুসুম, ১ চামচ দই, ১ চামচ মধু আর আধা চামচ আমন্ড অয়েল নিন। একটি বড় পাত্রে সবকটি উপাদান একসঙ্গে নিয়ে ভালো করে নাড়তে থাকুন। মিশ্রণটি গাঢ় এবং আঠালো হলে মুখে লাগিয়ে অন্তত ১০ মিনিট রেখে ভালো করে মুখটা ধুয়ে ফেলুন।
স্বাভাবিক ত্বকের যত্নে অ্যাভোকাডো ও মধুর ফেসমাস্ক: ২ চামচ মধু, ২ চামচ অ্যাভোকাডো, ১টা ডিমের কুসুম একসঙ্গে নিয়ে ভালো করে ব্লেন্ড করুন বা ভালো করে চটকে মেখে নিন। এবার মুখ পরিষ্কার করে এ পেস্টটি মেখে অন্তত ২০ মিনিট রাখুন। এরপর মুখটা ধুয়ে ফেলুন। এ ফেসিয়াল সাধারণ ত্বকে অ্যান্টি-এজিংয়ের কাজ করবে। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
তৈলাক্ত ত্বকের জন্য মধু ও গাজরের ফেসমাস্ক : অর্ধেক গাজর আর আধা চামচ মধু নিন। এবার গাজর ভালো করে সিদ্ধ করে, চটকে পেস্ট বানিয়ে নিন। এখন এতে মধু মিশিয়ে দশ মিনিট ফ্রিজে রেখে দিন। এর পর মুখ ধুয়ে এ পেস্টটি লাগিয়ে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
সব ধরনের ত্বকের জন্য মধু ও ল্যাভেন্ডার ফেসমাস্ক : ১ চামচ মধু, ৩ ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এটি লাগিয়ে ১৫ মিনিট পর মুখটা ধুয়ে ফেলুন। অ্যান্টি-এজিং ফেসিয়াল মাস্ক হিসেবে এ মাস্কটি সব ধরনের ত্বকের ক্ষেত্রেই খুব উপকারী। সূত্র: জি নিউজ
অ্যান্টি এজিং ফেসিয়াল মাস্ক বানাবেন যেভাবে
প্রেমে পড়লেন হেমা মালিনী!
লোকসমাজ ডেস্ক॥ তিনি যখন নায়িকা ছিলেন তার সৌন্দর্য্যে মেতে ছিল বলিউড। সেই এভারগ্রিন অভিনেত্রী হেমা মালিনীর বয়স সত্তর পেরিয়েছে। কিন্তু তার গ্ল্যামারে আঁচ পড়েনি একটুও। এবার তিনি প্রেমে পড়লেন এক তরুণ নায়কের। তবে তা বাস্তবে নয়। সিনেমায়। ‘সিমলা মির্চি’ ছবিতে তরুণ নায়ক রাজকুমার রাওয়ের সঙ্গে প্রেম করবেন তিনি। এই ছবিতে আবার দর্শক দেখবেন তাদের সেই চিরপরিচিত লাস্যময়ী হেমা মালিনীকে।
ছবিটিতে দক্ষিণী নায়িকা রাকুলপ্রীত সিংও অভিনয় করেছেন। ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির গল্পে ভুলবশত নায়িকা রাকুলপ্রীত সিংকে লেখা একটি চিঠি তার মা হেমা মালিনীর হাতে গিয়ে পড়বে। এবং তিনি ভেবে বসবেন এ চিঠি তাকেই উদ্দেশ্য করে লেখা। এরপর খুব বেকায়দায় পড়বে ঐ তরুণ অর্থ্যাৎ রাজকুমার রাও। এদিকে তার সমস্যা হলো সে কিছুতেই ভালোবাসার কথা নায়িকাকে বলতে পারে না। এই বিব্রতকর পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে, তা জানা যাবে ছবিটি মুক্তি পেলেই। প্রসঙ্গত, ছবির মুক্তি পাওয়া ট্রেলারে ৭১ বছরের হেমা মালিনীর পাশে রাকুলপ্রীতকে বেশ ম্রিয়মাণ লেগেছে। ছবিটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি এবং প্রযোজনা করেছে ভায়াকম। ‘সিমলা মির্চি’ নতুন বছরের শুরুতে আগামী ৩রা জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পাবে।
বাজারে নতুন পেনড্রাইভ
লোকসমাজ ডেস্ক॥ অ্যাপাসার ব্র্যান্ডের এএইচ১৮০ মডেলের পেনড্রাইভঅ্যাপাসার ব্র্যান্ডের এএইচ১৮০ মডেলের পেনড্রাইভটাইপ সি পোর্টের ডুয়েল ফ্ল্যাশ ড্রাইভ বাজারে এনেছে টেক রিপাবলিক। অ্যাপাসার ব্র্যান্ডের এএইচ১৮০ মডেলের পেনড্রাইভটি যেকোনো স্মার্টফোন ও ট্যাবেও ব্যবহার করা যাবে। ৩২ ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফ্ল্যাশ ড্রাইভটির সঙ্গে এর ঢাকনা এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে, যেন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়।
৩২ গিগাবাইটের দাম ১,৫০০ এবং ৬৪ গিগাবাইটের দাম ২,৯০০ টাকা। এ ছাড়া ৫ জিবিপিএস গতির এএইচ১৭৯ মডেলের ৩২ গিগাবাইটের ওটিজি ইউএসবি পেনড্রাইভের দাম ১,৪০০ এবং ৬৪ গিগাবাইটের দাম ২,৮০০ টাকা। সঙ্গে আছে লাইফ টাইম ওয়ারেন্টি।
মহানবী (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রতিযোগিতা আয়োজন
লোকসমাজ ডেস্ক॥ প্রথম দফায় বিরত ছিলেন নেদারল্যান্ডের ইসলামবিরোধী এমপি গার্ট উইল্ডার্স। কিন্তু এক বছরেরও বেশি সময় পরে আবার তিনি তার পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্রের প্রতিযোগিতা আয়োজন করছেন। শনিবার তিনি এমন ঘোষণা দিয়েছেন। দিনশেষে তিনি একটি পোস্ট দিয়েছেন টুইটারে। তাতে উইল্ডার্স লোকজনকে এই প্রতিযোগিতায় মহানবী (স.)কে নিয়ে আঁকা ব্যাঙ্গচিত্র পাঠানোর আহ্বান করেছেন। নেদারল্যান্ডসের সবচেয়ে বড় বিরোধী দলীয় এই নেতা টুইটে লিখেছেন, সহিংসতা ও ইসলামি ফতোয়াকে কাটিয়ে মুক্ত মত প্রকাশ হতেই হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গার্ট উইল্ডার্স গত বছর আগস্টে একই রকম একটি প্রতিযোগিতা বাতিল করেন। ওই সময় এ প্রতিযোগিতা আয়োজন করার জন্য তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন একজন। এ অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপরই তিনি প্রতিযোগিতা বাতিল করেন। গত বছর তার এমন কর্মকা-ের ভয়াবহ প্রতিবাদ হয় পাকিস্তানে। ইসলামপন্থি দল তেহরিকে লাব্বাইক এর আয়োজন করেছিল। তারা নেদারল্যান্ডসের সঙ্গে সব ইসলামিক দেশকে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল।
উল্লেখ্য, মহানবী (স.)কে নিয়ে কল্পিত ছবি বা কার্টুন আঁকা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। বেশির ভাগ মুসলিম তাকে নিয়ে ব্যাঙ্গচিত্রকে দেখে থাকেন ভয়াবহ অপরাধ হিসেবে। ২০০৫ সালে নেদারল্যান্ডেরই পত্রিকা জিল্যান্ডস-পোস্টেন মহানবী (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করে। তার প্রতিবাদে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। ওই পত্রিকার সম্পাদক অথবা কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ডকে হত্যার চেষ্টা করা হয় কয়েকবার। এর দশ বছর পরে ইসলামপন্থি দু’জন ব্যক্তি প্যারিসে শার্লি হেবডো ম্যাগাজিন অফিসে হত্যা করে ১২ জনকে। তারাও মহানবী (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করেছিল।
ডায়াবেটিস থেকে মুক্তির একমাত্র উপায় ‘লবঙ্গ চা’
লোকসমাজ ডেস্ক॥ মানুষ যেমন আছে তেমনি তার সঙ্গে জড়িয়ে আছে নানান সমস্যাও। ছোট থেকে বড় বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয় এই মানবদেহকে। তবে আমাদের প্রকৃতিতেই লুকিয়ে আছে রোগ মুক্তির উপায়।
চা শধু রসনা তৃপ্তিরই উৎস নয়, রোগ মুক্তির উপায়ও। প্রাকৃতিক শক্তিতে ভরপুর লবঙ্গ চা। এই বিশেষ চা-টি রোগমুক্তির জন্য নানাদিক থেকে প্রতিনিয়ত সাহায্য করে যায়। লবঙ্গে উপস্থিত ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম নানাভাবে শরীরের উপকার করে। চলুন তবে জেনে নেয়া যাক লবঙ্গ চায়ের নয়টি অসাধারণ উপকারিতা সম্পর্কে-
দাঁতের ব্যাথা কমায়
লবঙ্গতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায়। তাই তো এবার থেকে দাঁতে অস্বস্তি বা মাড়ি ফোলার মতো ঘটনা ঘটলে এক কাপ গরম গরম লবঙ্গ চা খেয়ে নেবেন। দেখবেন উপকার পাবেন।
ক্যান্সার রোগ দূরে থাকে
একাধিক কেস স্টাডি করে দেখা গেছে, নিয়মিত এক কাপ করে লবঙ্গ দিয়ে বানানো চা খেলে শরীরে ভেতরে অ্যান্টি-ক্যান্সার প্রপাটিজের পরিমাণ এত মাত্রায় বেড়ে যায় যে ক্যান্সার সেল জন্ম নেয়ার আশঙ্কা কমে। শুধু তাই নয়, শরীরের কোনো জায়গায় টিউমার হওয়ার সম্ভাবনাও কমে। প্রসঙ্গত, লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
সাইনাসের প্রকোপ কমায়
মাঝে মধ্যেই কি সাইনাসের আক্রমণ সহ্য করতে হয়? তাহলে তো বলতে হয় এই প্রবন্ধটি আপনার জন্যই লেখা। কারণ লবঙ্গ যে এই ধরনের সমস্যা দূর করতে কাজে আসতে পারে, সে বিষয়ে কি জানা ছিল? আসলে এই প্রকৃতিক উপাদানটির শরীরে উপস্থিত ইগুয়েনাল নামে একটি উপাদান সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই কারণেই তো আয়ুর্বেদ বিশেষজ্ঞরা আজো এই ধরনের অসুখের চিকিৎসায় লবঙ্গের উপরই ভরসা করে থাকেন।
হজম ক্ষমতার উন্নতি ঘটে
দুপুর কিংবা রাতের খাবারের আগে লবঙ্গ দিয়ে বানানো এক কাপ গরম গরম চা খেলে হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়। সেই সঙ্গে পেটের দিকে রক্ত প্রবাহেরও উন্নতি ঘটে। ফলে খাবার হজম হতে সময় লাগে না। তাই যাদের কম ঝাল-মশলা দেয়া খাবার খেলেও বদ-হজম হয়, তারা লবঙ্গ চা পান করে একবার দেখতে পারেন। উপকার মিলবে অবশ্যই।
সারা শরীরে রক্তের সরবরাহ বেড়ে যায়
একাধিক গবেষণায় দেখা গেছে, লবঙ্গ চা খাওয়া মাত্র শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে দেহের প্রতিটি কোণায় অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায়। ফলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কর্মক্ষমতা তো বাড়েই, সেই সঙ্গে শরীরের সচলতাও বৃদ্ধি পায় চোখে পরার মতো।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে
গত কয়েক দশকে আমাদের দেশে ডায়াবেটিসের মতো মারণ রোগের প্রকোপ যে হারে বেড়েছে তাতে সবারই প্রতিদিন লবঙ্গ চা খাওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এই প্রকৃতিক উপাদানটির ভেতরে থাকা নাইজেরিসিন নামক একটি উপাদান, শরীরে প্রবেশ করে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়াতে শুরু করে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না।
আর্থ্রাইটিসের যন্ত্রণা কমে
লবঙ্গে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপাটিজ এই ধরনের হাড়ের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে এক কাপ লবঙ্গ চা বানিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। তারপর সেই ঠান্ডা চা ব্যথা জায়গায় কম করে ২০ মিনিট লাগালে দেখবেন যন্ত্রণা একেবারে কমে গেছে। প্রসঙ্গত, জয়েন্টের ব্যথা কমানোর পাশাপাশি পেশির ব্যথা এবং ফোলা ভাব কমাতেও এই ঘরোয়া ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে থাকে।
ত্বকের সংক্রমণ সারাতে কাজে আসে
এবার থেকে কোনো ধরনের ত্বকের সংক্রমণ হলেই চোখ বুজে ক্ষতস্থানে লবঙ্গ চা লাগাতে ভুলবেন না। এমনটা করলে দেখবেন কষ্ট কমতে একেবারে সময়ই লাগবে না। আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়। সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে। ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে একেবারেই সময় লাগে না।
নিমেষে জ্বরের প্রকোপ কমায়
লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসেরা সব মারা পরে। ফলে ভাইরাল ফিবারের প্রকোপ কমতে সময় লাগে না। প্রসঙ্গত, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়।
জিমেইলে সংযুক্তি হিসেবে পাঠানো যাবে একাধিক ই-মেইল
লোকসমাজ ডেস্ক॥ জিমেইলজিমেইলযদি বলা হয়, জিমেইলে সংযুক্তি হিসেবে একটি ই-মেইলে অন্য এক বা একাধিক ই-মেইল জুড়ে দেওয়া যাবে, তাহলে বেশ খটকা লাগতে পারে। কারণ, ই-মেইলে সাধারণত নানা ধরনের ফাইল বা ডকুমেন্ট জুড়ে দেওয়া যায়, পুরো ই-মেইল তো নয়। কিন্তু জিমেইলে এখন তা সম্ভব।
ইনবক্সে আসা একটি ই-মেইল অন্য একজনকে পাঠাতে সাধারণত ‘ফরওয়ার্ড’ করতে হয়। তবে এই কাজ প্রতিটি ই-মেইল বার্তার ক্ষেত্রে আলাদাভাবে করতে হয়। জিমেইলের নতুন এই সুবিধার মাধ্যমে এক বা একাধিক ই-মেইল, এমনকি সম্পূর্ণ ‘কনভারসেশন’ নতুন একটি ই-মেইলে পাঠানো যাবে। এক ব্লগ পোস্টে গুগল বিষয়টি সম্পর্কে জানিয়েছে।
কাজটি করতে প্রথমে নতুন একটি ই-মেইল চালু করতে হবে। তারপর এক বা একাধিক ই-মেইল নির্বাচন করে তা সরাসরি নতুন ই-মেইলে টেনে এনে যুক্ত করতে হবে। এভাবে যুক্ত করা ই-মেইলগুলো ‘ডট ইএমএল’ ফাইল ফরম্যাট হিসেবে যুক্ত হবে। প্রাপক একটি পূর্ণাঙ্গ ই-মেইল হিসেবেই তা দেখতে পারবেন। সুবিধাটি ৯ ডিসেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ছাড়ছে জিমেইল। সূত্র: ম্যাশেবল
যশোরে চরমপন্থিদের ‘গুরু’ হিসেবে পরিচিত ইনো আটক
স্টাফ রিপোর্টার ॥ যশোরের উত্তরাঞ্চলে চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির স্থানীয়দের এক সময়কার ‘গুরু’ হিসেবে পরিচিত ইউনুস আলী ইনোকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার শ্যামনগর গ্রাম থেকে গত শনিবার রাতে আটক করা হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। কোতয়ালি থানা পুলিশের এসআই ইদ্রিসুর রহমান জানান, ইউনুস আলী ইনো শ্যামনগর গ্রামের মৃত ফকির সরদারের ছেলে। তার বিরুদ্ধে ২০১৬ সালের ডাকাতি প্রস্তুতির একটি মামলার ওয়ারেন্টে রয়েছে। ওই ওয়ারেন্টে গত শনিবার রাতে তিনি তাকে আটক করেছেন। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, ইউনুস আলী ইনোর বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস আলী ইনো উত্তরাঞ্চলে চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির স্থানীয়দের এক সময়কার ‘গুরু’ হিসেবে পরিচিত ছিলেন। ভারতে নিহত শ্যামনগর গ্রামের সর্বহারা পার্টির নেতা ও পেশাদার কিলার মোখলেছুর রহমান নান্নু এবং নোঙরপুরে কথিত গণপিটুনিতে নিহত আরেক চরমপন্থি আমিরুল ইসলাম বুলি ছিলেন তার শিষ্য। সূত্র জানায়, ইউনুস আলী ইনোর বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি হত্যা, ডাকাতির প্রস্তুতির তিনটিসহ মোট ১১টি মামলা রয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস
লোকসমাজ ডেস্ক ॥ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ড. আহমদ কায়কাউস বর্তমানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের বয়স ৫৯ বছর পূর্ণ হয়েছে। এ কারণে তিনি ৩০ ডিসেম্বর ‘সরকারি চাকরি আইন-২০১৮’-এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরে যাবেন বলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।
এমপি পদ থেকে তাপসের পদত্যাগ
লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারেন না। এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার দুপুর ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে দুই সিটির মেয়র প্রার্থীর পাশাপাশি ১২৯ জন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করে ক্ষমতাসীন দলটি। বিএনপি গতকাল শনিবার দুই সিটিতে দলের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঢাকা উত্তরে বিএনপির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল। দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
অন্যায় ও নির্যাতনের ঘটনা সামনে তুলে ধরবেন নওশাবা
লোকসমাজ ডেস্ক॥ নীরবে ঘটে যাওয়া অন্যায় কিংবা নির্যাতনের কোনও ঘটনা সামনে তুলে ধরবার নজির খুব কমই। বিনোদন মাধ্যমে সেটির ছায়া আরও কম। এমন অবস্থার বিপরীতে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বেশ ব্যতিক্রম। তবে একা নন, তার সঙ্গে আছেন একদল হুইলচেয়ার যোদ্ধা! ‘টুগেদার উই ক্যান’ শিরোনামে এক হয়ে যারা তুলে আনছেন সত্য ঘটনা অবলম্বনে কিছু নির্যাতনের গল্প।
চতুর্থবারের মতো তারই বহিঃপ্রকাশ ঘটছে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে।চ সন্ধ্যায় নওশাবা দর্শকদের সামনে মঞ্চে তুলে ধরেছেন ‘মুক্তি আলোয় আলোয়’ নামের পুতুলনাট্য।
নওশাবা জানান, মূলত শৈশব থেকে নির্যাতনের শিকার এক কিশোরী মেয়ের (রত্না) জীবনের সত্য ঘটনা অবলম্বনে নাটকটি রচিত হয়েছে। রত্না এখন হুইলচেয়ার বাস্কেটবল দলের সদস্য। নওশাবার মূল ভাবনা ও নির্দেশনায় পুতুলনাট্যটির চিত্রনাট্য ও সংগীত পরিচালনা করেছেন এজাজ ফারাহ্। পুতুলের মাধ্যমে এটি মঞ্চে পরিবেশন করবেন পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসারত একদল হার না মানা তরুণ-তরুণী, যাদের নওশাবা মনে করেন হুইলচেয়ার যোদ্ধা।
কাজী নওশাবা আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এই হুইলচেয়ার যোদ্ধাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করেছি আমি। এর ফলে একদিকে যেমন তাদের আত্মবিশ্বাস বেড়েছে, পাশাপাশি তারাও যে শিল্পসমাজে নিজেদের প্রতিভা আর জীবনের গল্প তুলে ধরতে পারে, সেটিও সবাই জানলো। আমাদের হুইলচেয়ার পাপেট শিল্পীরা আপনাদের মুগ্ধ করবে, ভাবাবে। এটুকু বিশ্বাস রাখুন।
শিশুদের জন্য নির্মিত তুমুল জনপ্রিয় পাপেট শো ‘সিসিমপুর’-এর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন কাজী নওশাবা আহমেদ। ফলে পাপেটের সঙ্গে তার সখ্য বেশ পুরনো। তাই পুতুল/পাপেট আর সুবিধাবঞ্চিত হুইলচেয়ার যোদ্ধাদের নিয়ে সমাজের জন্য কিছু করতে চাইছেন এই অভিনেত্রী।










