দিনাজপুরে প্রস্তুত ৪০০ শ্রমিক; প্রধানমন্ত্রী উদ্বোধন করলেই শুরু হবে ১২ কিলোমিটারের খননকাজ

0
৪০০ শ্রমিকের দল তৈরি! দিনাজপুরের কাহারোল থেকে শুরু হচ্ছে ৫৩ জেলার খাল খনন উৎসব। প্রধানমন্ত্রী উদ্বোধন করলেই পড়বে প্রথম কোদাল।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির বিশাল কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ ২০২৬) দিনাজপুর সফরকালে তিনি দেশের ৫৩টি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের মূল কেন্দ্র দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় আজ সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী দিনে কাহারোলের সাহাপাড়া অংশে খাল খনন কাজে অংশ নিতে ৪০০ শ্রমিক কোদাল, ডালি ও বেড়ুয়াসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণার পরপরই শ্রমিকরা কাজ শুরু করবেন। দিনাজপুরের কান্তনগর ঢেপা নদী থেকে উৎপত্তি হওয়া বলরামপুর সাহাপাড়া হয়ে তেলমাখার ঘাট পর্যন্ত ১২.২০ কিলোমিটার দীর্ঘ এই খালটি খননের মাধ্যমে এলাকার কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ বছরে সারাদেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন করা হবে। খননকাজে আসা শ্রমিক আব্দুল করিম জানান, দীর্ঘদিন ভরাট হয়ে থাকা এই খালটি পুনর্জীবিত হওয়ায় তারা অত্যন্ত খুশি। স্থানীয় কৃষকদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষিখাতে নতুন প্রাণের সঞ্চার হবে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জনসভাস্থলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।

ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান

0
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান সোমবার (১৬ মার্চ ২০২৬) ১৭তম দিনে গড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই আকস্মিক হামলার নেপথ্যে সৌদি আরবের শক্তিশালী প্রভাব রয়েছে বলে দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। হোয়াইট হাউস কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে কঠোর হামলা অব্যাহত রাখার জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্ক টাইমসের রিপোর্টে আরও বলা হয়েছে, ট্রাম্প আরব নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সৌদি যুবরাজ তাকে সতর্ক করেছেন যে, ইরানিদের ওপর কঠোর পদক্ষেপ না নিলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। চাঞ্চল্যকর তথ্য হলো, ওয়াশিংটন এখন সৌদি আরবের প্রয়াত রাজা আব্দুল্লাহর সেই ঐতিহাসিক পরামর্শ বারবার মনে করিয়ে দিচ্ছে— যেখানে তিনি ‘শত্রুর (ইরান) মূল উৎস বা মাথা পুরোপুরি নির্মূল’ করার কথা বলেছিলেন।

রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের পূর্ববর্তী তথ্য অনুযায়ী, প্রকাশ্যে সৌদি যুবরাজ কূটনীতির কথা বললেও পর্দার আড়ালে তিনি হামলার কট্টর সমর্থক। যদিও রিয়াদ জনসমক্ষে দাবি করেছিল যে হামলার জন্য সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, তবে ট্রাম্পের সঙ্গে একান্ত কথোপকথনে যুবরাজ সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। মূলত তেহরানের বর্তমান শাসনব্যবস্থাকে কোণঠাসা করতেই রিয়াদ ও তেল আবিব যৌথভাবে ওয়াশিংটনকে এই যুদ্ধে প্ররোচিত করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

0
ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ সোমবার সরকারি কর্মচারীদের শেষ কর্মদিবস। কাল থেকেই শুরু হচ্ছে সাত দিনের লম্বা ছুটি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ঈদের আগে আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) তাদের শেষ কর্মদিবস। এর ফলে কাল মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে দীর্ঘ এই অবকাশ। সরকারি অফিসের পাশাপাশি বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।

গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পূর্বঘোষিত ছুটির পাশাপাশি আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি থেকে শুরু করে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন সব সরকারি অফিস বন্ধ থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে—এমন সম্ভাবনা ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মার্চের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস এই ছুটির আওতায় থাকবে। তবে জরুরি সেবাগুলো এই দীর্ঘ ছুটির আওতামুক্ত রাখা হয়েছে।

বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবার পাশাপাশি হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। দীর্ঘ এই ছুটির ফলে প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে আজ বিকেলের পর থেকেই ঢাকা ছাড়ার তোড়জোড় শুরু করবেন চাকুরেরা।

যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহারের দাবিতে যশোরে বিক্ষোভ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা এবং রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন চাওয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি।

রোববার বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম-উর-রহমান।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান, জেলা কমিটির নেতা পলাশ বিশ্বাস, সদর উপজেলার নেতা শাহাবুদ্দিন বাটুল ও আসাদুজ্জামান পিন্টু, শহর কমিটির নেতা শেখ আলাউদ্দিন এবং যুব মৈত্রী যশোর জেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, ১২ মার্চ দিনটি জাতীয় জীবনে একটি লজ্জাজনক ও কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভোট চাইলেও সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের মৃত্যুর ঘটনায় শোক প্রস্তাব এনে মুক্তিযুদ্ধ ও জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংসদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধবিরোধীদের প্রতি সম্মান প্রদর্শন করা স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কাজ। এ ধরনের প্রস্তাব অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।

বক্তারা আরও অভিযোগ করেন, বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস ও তার পরিষদের সদস্যরা জাতীয় নির্বাচন বিলম্বিত করে মার্কিন স্বার্থ রক্ষায় দেশবিরোধী গোপন চুক্তি করেছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কথিত অবৈধ নন-ডিসক্লোজার চুক্তিসহ দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন তসলিম-উর-রহমান, জিল্লুর রহমান ভিটু, মিজানুর রহমান, সখিনা বেগম দীপ্তি, পলাশ বিশ্বাস, শাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিন্টু, শেখ আলাউদ্দিন, আলতাফ চাকলাদার, মঞ্জুরুল আলম, সেতু প্রমুখ।

যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ আবাসিক হোটেল ম্যানেজার আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অর্ধ শতাধিক বোতল বিদেশি মদসহ এক আবাসিক হোটেল ম্যানেজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হেদায়েত শিকদার নামে এই ব্যক্তি যশোর শহরের বড় বাজারের বাবু বাজার এলাকার হোটেল পলাশের ব্যবস্থাপক। তার বাড়ি ও কর্মস্থল থেকে মদ বোতলগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টার দিকে শেখহাটি খাঁ পাড়ায় হেদায়েত সিকদারের ৩ তলা ভবনের বাড়িতে তারা অভিযান চালান।

এ সময় তার তৃতীয় তলার ঘরে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তখন তারা হেদায়েত সিকদারকেও আটক করেন।

পরে হেদায়েত সিকদারের স্বীকারোক্তিতে এবং দেখানো অনুযায়ী শহরের বড় বাজার বাবু বাজারে তার কর্মস্থল হোটেল পলাশের ছাদের পানির ট্যাঙ্কির পাশ থেকে আরো ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।

আটক হেদায়েত সিকদার শেখহাটি খাঁ পাড়ার সাহেব আলী সিকদারের ছেলে।

যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সরকার রোববার একযোগে দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন করে সরকার প্রশাসক নিয়োগ করে। সেখানে দেলোয়ার হোসেন খোকনকে যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে দেলোয়ার হোসেন খোকন তার প্রতিক্রিয়ায় মহান সৃষ্টি কর্তার প্রতি শুকরিয়া আদায় করে বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন সর্বশেষ চব্বিশের গণঅভ্যূত্থানে অসংখ্যা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

নতুন বাংলাদেশে আমাকে প্রাচীনতম জেলা যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন শেষে নতুন বাংলাদেশের যাত্রার শুরুতে দল যথাযথ মুল্যায়ন স্বরূপ আমাকে এই দায়িত্ব প্রদান করেছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন আমি সততা নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করবো।

তিনি আরও বলেন, যশোর জেলা পরিষদকে অনিয়ম দুর্নীতি থেকে বের করে গণমানুষের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে অনেক কাজ করার সুযোগ রয়েছে সাধারণ মানুষের জন্য, আমি এ সুযোগ নিতে চাই।

লাইলাতুল কদর উপলক্ষ্যে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। আগামীকাল ‘পবিত্র লাইলাতুল কদর’ উপলক্ষ্যে রোবাবার (১৫ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

মহান আল্লাহতাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।’

পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক-এই কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘লাইলাতুল কদর মহিমামন্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে।

তারেক রহমান বলেন, আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি।

বাণীতে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন এবং দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।

নিখোঁজের একদিন পর নির্মাণাধীন ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আবদুর রহমান তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে খায়। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবার।

রোববার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

শিশুটির মা সুমি আক্তার বলেন, শনিবার সকালে তার ছেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে সকালে প্রতিবেশীর বাড়ির ছাদে তার মরদেহ পাওয়া গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত সরকার শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম চালু করেছিল। তার কাছে এটাকে যুক্তিসংগত মনে হয়নি। আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণের জন্য অংশীজনের সঙ্গে আলোচনা করে সবার অভিমত নিয়ে ভর্তির বিষয় চিন্তা করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্বিতীয় দিনের মতো অধিবেশন বসে।

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী। তবে নিয়োগের যোগ্যতা ও সনদ নিয়ে একটি জটিলতা রয়েছে। তিনি আশা করেন, এটি কাটিয়ে শিগগির এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা নয়, সব ধর্মের অনুভূতিকেই প্রাধান্য দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহছানুল হক আরও বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

ঈদের আগেই বেনাপোল বন্দরে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ; শ্রমিকদের মুখে হাসি

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল সংবাদদাতা ॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শ্রমিকদের মুখে হাসি ফুটিয়েছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)। উৎসবের ৫ দিন আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা- বেতন ও ঈদ বোনাস একযোগে পরিশোধ করেছে সংগঠনটি।

রোববার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের ১ নং শেডে অবস্থিত শ্রমিক ইউনিয়নের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর নেতৃত্বে শ্রমিকদের হাতে এই পাওনা তুলে দেওয়া হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, “আমরা সবসময় শ্রমিকের ন্যায্য অধিকার সময়মতো ফিরিয়ে দেওয়ায় বিশ্বাসী। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই সময়ে সবারই কেনাকাটা ও পরিবারের জন্য কিছু বাড়তি চাহিদাও থাকে।

বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। আমরা মনে করি, শ্রমিকরা ভালো থাকলেই দেশের অর্থনীতির চাকা সচল থাকবে। তাই সকল প্রতিষ্ঠানের উচিত শ্রমিকদের যথাযথ মর্যাদা ও পাওনা সময়মতো নিশ্চিত করা।”

ঈদের আগে পাওনা টাকা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ শ্রমিকরা। শ্রমিক সাহাদত হোসেন বলেন, “ঈদের বেশ কয়েকদিন আগেই বেতন ও বোনাস পেয়ে আমরা অনেক খুশি। এখন শান্তিতে পরিবারের জন্য কেনাকাটা করতে পারব এবং সবার সঙ্গে আনন্দ ভাগ করে ঈদ উদযাপন করতে পারব।”

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং বন্দর বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী।

এছাড়াও দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান, মো. ইছাহক মেম্বার, মো. জুলু মেম্বার, লিংকন মেম্বার এবং লেবার সরদার মো. হাসেম আলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By using this site, you agree to our Privacy Policy.
View more
Cookies settings
Accept
Privacy & Cookie policy
Privacy & Cookies policy
Cookie name Active
Terms of Use We welcome readers and visitors to our “Terms of Use’ of Loksamaj and its associated websites, its contents, services and applications. Individuals may access the content in several ways using multiple channels including but not limited to www, digital, social platforms, SMS and RSS feeds using multiple devices including but not limited to computers, mobile phones and PDAs. By using our content and services, that is , by reading or using any content, picture or information whatsoever, the reader/visitor accepts our “Terms of Use” including Loksamaj’s Privacy Policy. If anyone has any objection or reservation to any clause in this “Terms of Use” or the Privacy Policy, she or he may raise the issue with Loksamaj by sending an email at loksamaj@gmail.com. However, Loksamaj reserves all right to reject or accept any such objection or reservation. All users of Loksamaj are required to abide by this “Terms of Use”. Failure to comply with the terms may lead to, among others, suspension of account or prohibition from access to the website. By entering the website of Loksamaj or using applications of Loksamaj, readers/visitors are deemed to have received services from Loksamaj. These services include text, audio, video, images, software etc. Intellectual Property Rights Loksamaj’s content, logos, copyright, trademarks, patents, images, text, graphics, logos, domain names, audio, video and other related intellectual property rights or other features of Loksamaj brand and name belong to Loksamaj or to its licensors. Users cannot claim any rights in and/or our licensor’s intellectual property whether for commercial or non-commercial use. Users are also prevented from making any derivative work from the content of Loksamaj. Infringement of copyright or any other intellectual property of Loksamaj may be sent at loksamaj@gmail.com. Your use of our services Site readers/visitors are required to use Loksamaj services only for lawful means and for read-only purposes. The audio and visual elements of the website or application can only be listened to and viewed and nothing beyond. Loksamaj encourages its readers to share its content(s) in their social media profile, groups and related communities. However, the contents of our services must not be shared with anyone or with any other digital platforms with any modification or alteration. Readers/Visitors are prohibited from hacking the website, or trying to get around our content security setup. The users must use the services only for non-commercial purposes, regardless of whether the person or entity is a commercial entity or not. We grant our users only a license to access and use our services and intellectual property rights subject to the following usage restrictions: users may use available services for personal, private and non-commercial purposes only, the users must not exploit, sell or use any content appearing on our services for any kind of commercial purposes (this does not apply to any user content posted by an individual and in which a visitor/user retains ownership rights), the users must not use provocative or offensive language, pictures or comments targeting the contents of Loksamaj. Taking down contents Loksamaj can take down contents at any time at its sole discretion from its website or application. Readers/Visitors cannot refuse to remove content, games or apps from their respective devices if asked by Loksamaj. This might happen when Loksamaj or its services are taken down. Unauthorized and prohibited activities The user is specifically required not to associate Loksamaj with any political party, racism, sexism or otherwise damage its reputation. The user is also prohibited from defaming Loksamaj or defaming any other person or entity, or commenting on any court proceedings that may amount to a contempt of court. Harassing, bullying or upsetting the people or any other user is strongly prohibited. The user must not post or upload any image or comment which is offensive or obscure or immoral. Personal attack by way of comment or image is likewise prohibited.. Protection of Users Device Readers/Visitors are required to take their own precautions and protections in this respect as Loksamaj does not accept any responsibility for any attacks by virus or malware or any other contamination or by anything which has destructive properties. Loksamaj strictly does not hold any responsibility for infection of virus or contamination of your machine or device through your access to any third-party contents. Third party contents may include, but is not limited to Google ads. Any content which is not generated by Loksamaj itself is a third-party content, regardless of whether the content appears on the website of Loksamaj or not. Prohibition on sharing mark, contents, images, etc. Loksamaj prohibits the users from sharing marks, contents or images for whatever purpose, be it commercial or not. When sharing of contents, images or marks are permitted or authorized, then such sharing must be done by attributing the credit and name to Loksamaj in such manner that the attribution is clearly visible when the image or content is generated by Loksamaj. All users are prohibited from taking credit from the contents or images shared, published or generated by Loksamaj. Redirecting to other Websites Loksamaj will not accept any kind of liability if the user is redirected to any other website including unwanted websites from the Loksamaj. Third Party Contents Loksamaj does not bear any responsibility or liability whatsoever for any third-party contents. Third party contents include such contents which are not generated or produced by Loksamaj. It includes contents, images and texts which are uploaded or displayed by Loksamaj but which are created or generated or produced by someone or entity other than Loksamaj. Privacy Policy The entire Privacy Policy of Loksamaj is an integral part of the “Terms of Use”. All clauses in the Privacy Policy are hereby incorporated by reference, except for the clauses which are similar or have the same meaning. Advertisement The advertisements included in the Loksamaj website and mobile apps, are by third-party companies, which may collect information about users for which Loksamaj shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information with any other party. Loksamaj shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the Loksamaj website. Modification of Terms of Use Loksamaj reserves the right to amend, modify, alter, or omit any terms in the “Terms of Use” at any time but the changed policy shall be immediately uploaded or updated in the website. By continuing to use our services after any changes are made, you accept those changes and will be bound by them. We encourage readers/visitors to periodically check back and review this policy to always know what information we collect, how we use it, and with whom we share it. Use of Cookies Loksamaj does not collect any user data based on cookies, nor does it store any sort of user information that may be personal to the user. If a third party associated with the Loksamaj website collects user cookies upon your visit to the Loksamaj website, Loksamaj does not control the use of these cookies. Therefore, visitors/users should check the relevant third-party websites. When users register with Loksamaj, personal identity information is collected for authentication. The information Loksamaj collects is not shared with any third party. However, Loksamaj may use the information to send messages, information from Loksamaj or any of its associated companies. Communication by Loksamaj From time to time, Loksamaj may contact its users via e-mail, phone or SMS for invitation for participation in events, campaigns/competitions, feedback and surveys etc. organized by Loksamaj. User Generated Content Users of Loksamaj may submit post and/or upload content (including comments, pictures, videos). In posting content, users confirm that they are the owner or have consent from the owner to post the content and that the content is not obscene, harassing, deceptive, threatening, libelous, invasive of another’s privacy, offensive, fraudulent, defamatory of any person or illegal. Loksamaj does not endorse any user generated content nor does it guarantee the accuracy or authority of any user generated content. Furthermore, while using the Loksamaj website readers/visitors agree not to (i) post content which is deliberately intended to upset or harm other users; (ii) use the Loksamaj website to post or otherwise transmit content that victimizes, harasses, degrades, or intimidates an individual or group of individuals on the basis of any impermissible classification, including, without limitation, religion, gender, sexual orientation, race, color, creed, ethnicity, national origin, citizenship, age, marital status, military status or disability; (iii) post or otherwise transmit any content that contains software viruses or any other computer code, files, or programs designed to interrupt, destroy, or limit the functionality of the Loksamaj website or any computer software or hardware or telecommunications equipment; (iv) upload or otherwise transmit any content, or take any other actions with respect to use of the Loksamaj website, that would constitute, or would otherwise encourage, criminal conduct or give rise to civil liability. Loksamaj reserves the right to remove any user’s content, suspend or discontinue one’s opportunity to submit post and/or upload content, at any time and for any reason at its sole discretion without any notice and without further recourse to users. Loksamaj usually filters the content of the website and in the event that any offensive, unpleasant or distasteful comment and/or picture is published regardless of the filtration process Loksamaj shall not accept any liability arising out of it. In the event that users post any comment that may be regarded offensive, degrading, inappropriate or objectionable by any reasonable person or Loksamaj, Loksamaj may use personal information of the concerned to prevent such behavior. Accessing the website from outside Bangladesh All personal information submitted by users outside Bangladesh will be processed in accordance with these “Terms of Use” and Privacy Policy. Disclaimer Loksamaj aims to provide its users with the best service. However, it does not and cannot promise that all the information provided within its service including multimedia content like images & videos will always be accurate. The contents provided by Loksamaj are for information purposes only and do not constitute advice. All Loksamaj’s services are provided without any warranties or guarantees. Posting and Viewing Contents Readers/visitors acknowledge and agree that when they post content on Loksamaj website or view content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance they place on the accuracy, completeness, of that content. Some of the information provided by Loksamaj is supplied by Third Parties. Loksamaj has no control over third party content and Loksamaj is unable to guarantee the accuracy of such third-party content. Before relying on any information, whether it is from us or from any third party partner, Loksamaj advises you to verify the accuracy of such information. Interruption, cross-connection or unavailability of website or application Whilst Loksamaj will do its best to ensure that its service is fully operational at all times, it is not responsible for and shall not be liable to users for any problems or temporary interruptions in using our services arising from factors outside of its control (e.g. technical problems from traffic congestion on the internet) or for any problems arising from participating in or from downloading third party content. To the extent permissible by law, Loksamaj is not responsible for any loss or damage resulting from use of its services or from any content posted in its website. Governing Law The laws that govern “Terms of Use” of Loksamaj and its relationship with the user is the laws of Bangladesh and any dispute regarding the use, retention, disclosure, leakage or dissemination of the information or date can only be raised in arbitration in accordance with the Arbitration Act, 2001. The place of arbitration shall be Dhaka, Bangladesh and the arbitral tribunal shall consist of three members. The courts of Bangladesh shall have exclusive jurisdiction on this matter. The entire “Terms of Use” shall apply to all who enter the website, receive service or use an application from Loksamaj regardless of their nationality, location, residence or place of business. Opt-out If, at any time, the users prefer not to receive email containing marketing information from us, then the user can simply follow the unsubscribe options at the bottom of each email. If the users no longer wish to have a registered account, the user may terminate the account by sending an email to loksamaj@gmail.com.
Save settings
Cookies settings