অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার যশোরের প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয় অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শহরতলির জেস গার্ডেনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারপার্সন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

প্রধান অতিথি তার বক্তৃতায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা বা খেলধুলা ও সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, লেখপাড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার দরকার।

তিনি তার বক্তৃতায় স্কুলের সমৃদ্ধিতে অভিভাবকদের সহযোগিতা কামনা করে বলেন, এ প্রতিষ্ঠানটি কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। তাই সবার সহযোগিতা কামনা করি।

তিনি ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি পিকনিকের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

স্কুলের অধ্যক্ষ সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পরিচালনা কমিটির সেক্রেটারি একে শরফুদ্দৌলা ছোটলু ও সদস্য মারুফ হোসেন।

অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের যশোরের উপপরিচালক মো. আতাউর রহমান, হাজী মশিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক শেখ আখতারুজ্জামান, স্কুলের উপাধ্যক্ষ শাহিনুর বেগম, শিক্ষক শিক্ষক মো. সজিব, আবিদা মাজেদ, সেলিনা নাহার, রিজওয়ানা নাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতর ৪৫টি পুরস্কার বিতরণ করা হয়। অতিথিদের সংবর্ধিত করা হয় ক্রেস্ট দিয়ে ।