যশোরে জনস্বার্থে টিউবওয়েল স্থাপন ওয়ার্ড বিএনপির

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় যশোর পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের ইসমাইল কলোনীতে জনস্বার্থে একটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছে ওয়ার্ড বিএনপি।

শনিবার নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড নেতৃবৃন্দ টিউবওয়েল স্থাপনের পর স্থানীয় বাসিন্দাদের মাঝে হস্তান্তর করেন।

ছবি: লোকসমাজ।

এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আবুল কাশেম কালু, যুবদল নেতা রয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, সোহান ও আবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।