ঈদুল আজহা উদযাপন হচ্ছে

0
  1. বি এম আসাদ।। ত্যাগের মহিমায় ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে দেশে উদযাপিত হচ্ছে পবিত্র  ঈদুল আযহা। সকালে ঈদের জামাত শেষে শুরু হয়েছে কোরবানি।

ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহায় সক্ষম ব্যক্তিরা কোরবানির মাধ্যমে নিজেকে উৎসর্গ  করেন আল্লাহর পথে।

যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ‌সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবায় পাঠ করেন কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম মওলানা ইয়াসিন আলী। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা ও ফিলিস্তিনি জনগণের জন্য রহমত কামনা করে দোয়া করেন ইমাম।

জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, দৈনিক লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সমিত,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্ব শ্রেণির মানুষ ঈদের জামাতে শরিক হন। নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করেন। ঈদের জামাতে অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষ বিএনপি’র কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত ও সান্তনু ইসলাম সুমিতের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সকাল সাড়ে ৮ টায় একই স্থানে ঈদের নামাজেরদ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। সিভিল কোর্ট মসজিদের ইমাম দ্বিতীয় জামাতে ইমামতি করেন।
এছাড়া শহরের বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। যশোর সদর সহ জেলার ৮ উপজেলার সকল ঈদগাহে শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। ত্যাগের মহিমায় মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা উদযাপন করেছেন সবাই।