হামের প্রাদুর্ভাব: জরুরি পরিস্থিতিতে সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তর

0
হাম প্রতিরোধে টিকাদান জোরদার করার নির্দেশ; অবিলম্বে কার্যকর হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের অফিস আদেশ ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর জরুরি পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার (১৯ মে) এক অফিস আদেশে স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

আদেশটিতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী।

আদেশে বলা হয়েছে, আপদকালীন এই পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।