হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

অক্সফোর্ড স্কুলে মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানে

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ সুন্দর জীবন গঠনে শিশুদের মহানবী হযরত মুহাম্মদ(সা.)-র আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন যশোরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

সোমবার সকালে যশোরের প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয় অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি স্কুলটির পরিচালনা কমিটির চেয়ারপার্সন। স্কুলের ঘোপ সেন্ট্রাল রোডের ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সেক্রেটারি একে শরফুদ্দৌলা ছোটলু ও সদস্য মারুফ হোসেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাইফুর রহমান সাইফ।

উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শাহিনুর বেগম, শিক্ষক মো. সজিব, আবিদা মাজেদ, সেলিনা নাহার, রিজওয়ানা নাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য সহজ ভাষায় তুলে ধরেন।

ছবি: লোকসমাজ।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, হযরত মুহাম্মদ(সা.) ছিলেন একজন আদর্শ মানুষ। তার সততা ও ন্যায়পরায়নতা ছিল ঈর্ষণীয়। তার দেখানো পথ আমাদেরকে আলোর দিশা দেবে।

অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা পরিত্র কুরআন তেলাওয়াত ও হামদ, নাত ও ইসলামি সংগীত পরিবেশন করে।
পরে মহানবী হযরত মুহাম্মদ(সা.)-র জীবনের ওপর আলোচনা ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল মান্নান।