সীমান্ত বাস মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সংগঠনের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ শপথগ্রহণ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহাক।

নবনির্বাচিত নেতারা হলেন, সভাপতি আজিমুল কামাল নীল, কার্যকরী সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সহ-সভাপতি আলমগীর কবীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা সেলিম সুমন, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক সাইমুম আহমেদ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান দুলাল, প্রচার সম্পাদক ইউনুস আলী, সড়ক সম্পাদক আব্দুল হাকিম, সহ-সড়ক সম্পাদক ইব্রাহিম কালু, এবং নির্বাহী সদস্য রবিউল ইসলাম রবি, শেখ সোহেল আহমেদ ও মিজানুর রহমান।

শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. আনিছুর রহমান মুকুল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি পবিত্র কাপুড়িয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটন, সীমান্ত বাস মালিক সমিতির সাবেক সভাপতি অ্যাড. আক্তার কামাল, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ বাচ্চু এবং যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ বিশু।