সিপিবির জাগরণ যাত্রায় যশোরে সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ শহরের রেশনিং ব্যবস্থা চালু, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করণ, দুর্নীতি লুটপাট, চাঁদাবাজি বন্ধের দাবি নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পক্ষব্যাপী শোষণ-বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রা শুরু করেছে। গত পহেলা নভেম্বর থেকে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি শুরু হয়। কেন্দ্রীয় এ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে সিপিবি যশোর জেলা শাখা সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিক নেতা অ্যাডভোকেট কাজী রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিপিবি সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাবেক সভাপতি এলাহদাদ খান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সাবেক সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, ঝিকরগাছা উপজেলার সিপিবি সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।