সাতক্ষীরায় চিংড়ি চাষের জন্য পুকুর প্রস্তুতের বিষয়ে কর্মশালা

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষের জন্য পুকুর প্রস্তুতি ও জৈব নিরাপত্তা ব্যবস্থা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের কামালনগরে তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য অধিদফতরের সহযোগিতায় এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এই কর্মশালার আয়োজন করে।
শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সেব) খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম। বক্তব্য রাখেন, বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পলাশ কুমার ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সেব) এর মোহাম্মদ বাবর।
কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেন, সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম। কর্মশালায় সাতক্ষীরা জেলার ৬৬জন মৎস্যচাষি ও কর্মকর্তা অংশ নেন।