সাংবাদিক আলমগীর কবিরের ইন্তিকাল জানাজা সম্পন্ন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রূপদিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার রূপদিয়া সংবাদদাতা সাংবাদিক আলমগীর কবির ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালের (পিজি আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার নিত্যানন্দকাটিতে। তার পিতা মরহুম হজরত আলী।

সাংবাদিক আলমগীর কবির কর্মজীবনের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। মিশন শেষ করে দেশে ফিরে ১৯৯৪ সালে রূপদিয়া বাজারে সার ব্যবসার মাধ্যমে ব্যবসায়িক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কসমেটিকস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি নরেন্দ্রপুর ইউনিয়নে কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। একপর্যায়ে তার দুটি কিডনি অকেজো হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর থেকে ঢাকায় রেফার করা হয়। সেখানে বাংলাদেশ মেডিকেল হাসপাতালের পিজি আইসিইউতে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলমগীর কবির সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক রাসেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ নেতৃবৃন্দ।

এছাড়া রূপদিয়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সানি, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মাসুদ পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনি ইসলাম এবং সদস্য তরিকুল ইসলাম, জহুরুল ইসলাম ও আজিজুর রহমান পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমী মাঠে প্রথম জানাজা ও ঝিকরগাছার নিত্যানন্দকাটি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।