সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল দক্ষিণ-পশ্চিমাঞ্চল

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ডাকে ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনও সকাল থেকে যশোর তথা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সর্বাত্মক পালিত হচ্ছে। বর্তমান সরকারের পদত্যাগ, একতরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিলসহ, দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন নিপীড়ন এবং শাসকদলের সন্ত্রাসীদের তান্ডবের প্রতিবাদে বিএনপির ডাকে নবম দফার অবরোধের আজ সোমবার শেষ দিন। এ দিন সকাল থেকে দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের গণতন্ত্রকামী জনতা রাজপথে নেমে আসেন। সরকার বিরোধী স্লোগান আর মুক্তির মিছিলের মাধ্যমে তারা সর্বত্র রাজপথকে প্রকম্পিত করেন।
সোমবার সকাল থেকে অবরোধের সমর্থনে খুলনা মহানগর ও জেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন নগরীরর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মিছিল করে। যশোর শহরের বিভিন্ন সড়কে নগর স্বেচ্ছাসেবক দল মিছিল করে। যশোর-নড়াইল সড়কে যশোর সদর উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন মিছিল করে।
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে আরাপপুর এলাকায় ঝিনাইদহ জেলা ছাত্রদল অবরোধের সমর্থনে মিছিল করে। মোংলা-মোড়লগঞ্জ সড়কে ভোর থেকে মোংলা থানা বিএনপি এবং মোংলা পৌর এলাকায় পৌর বিএনপি মিছিল করে। এছাড়া মেহেরপুরে সদর উপজেলা বিএনপি উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করে।