সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ।