শালিখায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের উদ্যোগে মাগুরার শালিখায় অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০০ পিস কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, যুব রেড ক্রিসেন্ট মাগুরা ইউনিটের প্রশাসন ও নিয়োগ বিভাগীয় প্রধান বাঁধন মিত্র, আকাশ মল্লিক, আন্তু বিশ্বাস প্রমুখ।