শালিখায় গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ আটক ৬

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ শালিখায় ৪ শ গ্রাম গাঁজাসহ দুই জন এবং জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে আটক করেছে  থানা পুলিশ। শালিখা থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা সদরের আড়পাড়ার বাস স্ট্যান্ডের পাশ থেকে শনিবার (১ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ৪শ গ্রাম গাঁজাসহ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৩৮) ও একই গ্রামের মৃত মোজাম শেখের ছেলে সিহাব শেখ (৪৫)কে আটক করা হয় । একই দিন শনিবার রাত গভীর রাতে উপজেলার শলই ফুলবাড়ি গ্রাম থেকে জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে আটক করে থানা পুলিশ। আটকরা হলেন উপজেলার ফুলবাড়ি গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে মো. পরশ (৩২), একই গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে সুকান্ত বিশ্বাস (২৯), মৃত ওসমান বিশ্বাসের ছেলে আকিয়ার বিশ্বাস(৫০) ও মৃত সাদেক আলীর ছেলে নাজির আলী বিশ্বাস (৪০)। তাদের বিরুদ্ধে শালিখা থানায় দুইটি মামলা হয়। রোববার (২ এ্রপ্রিল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।