শার্শায় বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলায় বাবার ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবনে হাবিবুর রহমান (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার দাউদখালী গেটপাড়ার আসাবুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, এক সন্তানের জনক হাবিবুর রহমান বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়। এনিয়ে গত শনিবার সন্ধ্যায় রুদ্রপুর গ্রামের মোছেরের মোড়ে বাপ ও ছেলের মধ্যে বাকতি-া হয়। এসময় বাবার ওপর অভিমান করে স্থানীয় বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে তা সেবন করে। রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মা রেহানা খাতুন জানান, তার বাবা তাকে সাংসারিক কারণে বকাঝকা করেন। আর এতে অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, আত্মহত্যার ব্যাপারে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।