শার্শার পল্লীতে জমির বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে জখমের অভিযোগ

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ।। যশোরের শার্শার পল্লীতে ফসলি জমি দখলে বাঁধা দেওয়ায় এক বৃদ্ধ মহিলাকে পিটিয়ে আহত এবং তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।এ বিষয়ে শার্শা থানায় একটি লিখিত করেছে পরিবারটি।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলার টেংরা গ্রামের মৃত আব্দুর রউফ মাস্টারের বৃদ্ধা স্ত্রী নুরজাহান বেগমের সাথে একই গ্রামের মৃত কাশেম মোড়লের ছেলে জিয়াউর রহমান, আরশাদ আলীর ছেলে শিমুল এবং গোলাম হোসেনের ছেলে আব্দুল জলিলের সাথে দীর্ঘদিন ধরে তার স্বামীর রেখে যাওয়া মাঠের একটি ফসলি জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত কয়েক দিন আগে তারা জমি পরিমাপ করার জন্য আমিন নিয়ে আসে এবং জমি পরিমাপ করে আমিনের উপস্থিতিতে খুটি পুতে রাখা হয়। পরে তারা আবার সেই জমি পরিমাপ না মেনে জোর করে সেই খুটিয়ে উঠিয়ে দিয়ে জমি দখল করার জন্য নুরজান ও তার পরিবারের লোকজনদের ভয়ভীতি দেখায়। এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দিলে বিষয়টি মীমাংসা হয়। শার্শা থানার ওসি আতিকুল ইসলাম জানান এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।