শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের শীতবস্ত্র প্রদান যশোর নগর মহিলা দলের

0

স্টাফ রিপোর্টর ॥ মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থদের শীতবস্ত্র প্রদান করেছে যশোর নগর মহিলা দল। গতকাল মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, নগর মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার পান্না, সাধারণ সম্পাদিকা সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদিকা আম্বিয়া খাতুন মুক্তা, সদর উপজেলা সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা প্রমুখ।