শরণখোলায় চার শ কম্বল বিতরণ

0

শরণখোলা (বাগেরহাট)সংবাদদাতা॥ শরণখোলায় উপজেলা প্রশাসন থেকে দুইদিনে উপজেলার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষসহ চারটি ইউনিয়নের চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধ ও বৃহস্পতিবার দুইদিনে শরণখোলার মৌরাশি বাজার ও তাফালবাড়ী বাজার এলাকায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৭০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। এ ছাড়াও উপজেলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।