লোহাগড়ায় তাফসিরুল কুরআন মাহফিল

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়া আল-জামেয়াতুল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল আল কুবা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আতাউর রহমান বাচ্চু।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বদরুল ইসলামের ব্যবস্থাপনায় ও মো. শাহাদৎ হোসেন সাবুর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তৃতা করেন খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম।মাহফিলে আরও বক্তৃতা করেন পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএন বাংলাসহ বিভিন্ন টিভির ধর্মীয় আলোচক আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী,লোহাগড়া ইসলামি সমাজ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা হাদিউজ্জামান প্রমুখ।