রামপাল দায়ের কোপে গুরুতর আহত ব্যবসায়ী মারা গেছেন

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ ৪ দিন ভোগার পর রামপাল উপজেলার গিলাতলা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী(৬৫) খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকলে মারা গেছেন। গত ৯ সেপ্টেম্বর গিলাতলা বাজারের পাশে নিজ বাড়ির সামনে দুর্বৃত্ত আবুল হাসেম (৭০) তার গর্দানে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে।
গুরুতর আহত মোহাম্মদ আলীকে তখন খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে এই ৪ দিন চিকিৎসারত ছিলেন। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে একটা হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছিল। তবে এখনো দুর্বৃত্ত আবুল হাসেমকে আটক করতে পািেন পুলিশ। অথবা কী কারণে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে এমন নৃশংসভাবে কোপানো হয়েছে তারও উত্তর পায়নি কেউ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহাম্মাদ আলীর শ্যালক গাজী নাজমুল হোসেন বলেন, লাশের পোস্ট মর্টেমের পর বাড়িতে নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবার আশা করে, পুলিশের তদন্তের মাধ্যমে হত্যার ঘটনা উন্মোচিত হবে এবং তারা বিচার পাবেন।