রামপালে মুক্তিযোদ্ধা কমান্ডার আ. জলিলের স্মরণসভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত শেখ আব্দুল জলিলের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক জেলা জাজ শেখ জালাল উদ্দীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পের নির্বাহী পরিচালক রেজা সেলিম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার বাবুল সরদার। বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা ঋষিকেশ, বীর মুক্তিযোদ্ধা কালিপদ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ, অধ্যক্ষ মজনুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আকবর আলী, স্বেচ্ছাসেবক লীগের খুলনা জেলা সভাপতি শেখ মো. আবু হানিফ, ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ প্রমুখ।