রামপালে উপমন্ত্রীর কম্বল বিতরণ

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। উপমন্ত্রী হাবিবুন নাহার শনিবার বিকাল ৪ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আ. রউফ, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মল্লিক মিজানুর রহমান প্রমুখ।