রামপালে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালের উজলকুড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ফয়লা বাসস্ট্যান্ড মাঠে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপি নেতা অধ্যাপক সুব্রত কুমার পাল, ডাক্তার আব্দুল মাজেদ, খান আলী আজম, শেখ মোতাহার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার ওপর জোর দিয়ে বলেন, এখন আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। দলের নাম ভাঙিয়ে বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ক্ষতি করার চেষ্টা করছে, তাদের ছাড় দেওয়া হবে না।

সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ নারী-পুরুষ অংশ নেন।