রাতে হাইকোর্টের আদেশ : মা-বাবার কাছে ফিরলো চার শিশু

0

লোকসমাজ ডেস্ক॥ বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় আটক চার শিশুকে হাইকোর্টের আদেশে বাড়িতে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল সকাল ৭টা ৫০ মিনিটে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে ওই চার শিশুকে তাদের মা-বাবার কাছে তুলে দেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সেখা?নে হৃদয় বিদারক দৃ?শ্যের অবতারণা হয়। গা?ড়ি থে?কে নামার সঙ্গে সঙ্গে শিশু?দের বু?কে টে?নে নি?য়ে স্বজনরা কান্নায় ভে?ঙে প?ড়েন। এ সময় উপ?স্থিত ছি?লেন বাকেরগঞ্জ উপ?জেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যাল?য়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পার?ভেজ, বা?কেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাস?নের স্থানীয় কর্মকর্তারা। হাইকোর্টের নিদর্শন অনুযায়ী চার শিশুকে পিতা-মাতার কাছে পৌঁছে দিয়ে হাইকোর্টকে অবগত করেন। হাইকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের জানান, বাকেরগঞ্জ থানার ওসি চার শিশুকে মা-বাবার কাছে পৌঁছে দিয়ে তাকে ফোনে অবগত করেছেন। তারা আদালতের আদেশ অনুযায়ী ওই শিশুদেরকে এসি মাইক্রোবাসে পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন।
তিনি জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী আগামীকাল রোববার বরিশাল জেলা জজ আদালতের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ৪ শিশুসহ অভিভাবকদের স্বশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। এছাড়া বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে সকাল সাড়ে ১০টার মধ্যে ভিকটিম শিশুর ধর্ষণ সংক্রান্ত মেডিকেল রিপোর্ট বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের এই বেঞ্চে প্রতিবেদন প্রেরণ করার আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার উচ্চ আদাল?তের নি?র্দেশনা অনুযায়ী বরিশাল শিশু আদালতের বিচারক ওই ৪ শিশু?কে জামিন দেন। এরপর রা?তেই ব?রিশাল কেন্দ্রীয় কারাগারের সি?নিয়র জেল সুপার য?শোর কি?শোর উন্নয়ন কে?ন্দ্রের সহকারী প?রিচাল?ককে তা?দের মু?ক্তির জন্য মেইলে বার্তা পাঠান। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে যশোর থেকে চার শিশুকে নিয়ে বাকেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। ভোর ৭টা ৫০ মিনিটে মাইক্রোবাস, জিপসহ কয়েকটি গাড়ি নিয়ে পৌঁছেন শিশুদের গ্রামের বাড়ি বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে। ভোর রাত থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল মা-বাবাসহ স্বজনরা। মাইক্রোবাস থেকে নেমেই চার শিশু ঝাঁপিয়ে পড়ে বাবা মায়ের কোলে। এ সময় শুরু হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। সন্তান তার পরিবার ফিরে পাওয়ার কান্না আর পিতা-মাতা তার সন্তানকে ফিরে পাওয়ার আনন্দ অশ্রু আলোড়িত করে উপস্থিত গ্রামবাসীকে। এমনকি শিশুদের নিয়ে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও কর্মকর্তাদের।
এর আগে বৃহস্পতিবার রাতে, বরিশালে ধর্ষণ মামলায় আটক চার শিশুকে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার জন্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মইন উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ বসে। হাইকোর্ট বেঞ্চ যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ধর্ষণ মামলায় আটক চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে রাতেই তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে আদেশ প্রদান করেন। আইনজীবী জামিউল হক ফয়সাল আদালতের বরাত দিয়ে জানান, সময় টিভির প্রচারিত সংবাদের ভিত্তিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল) এএম আমিন উদ্দিন স্যারের পরামর্শে ব্যারিস্টার মারিয়াম খন্দকার, আমি ও ব্লাস্ট্রের পক্ষে ব্যারিস্টার শারমিন আক্তার পিটিশনটি রেডি করেন। এরই মধ্যে আমরা জানতে পারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মইন উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রাত ৯টায় যশোরের জেলা প্রশাসককে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে রাতের মধ্যেই তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেন।
গত ৬ই অক্টোবর বিকেলে বাকেরগঞ্জ থানায় ৬ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে চার শিশুর বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলো-সাইদুল ইসলাম (১১), সোলায়মান ইসলাম তামিম (১০), হাফিজুল ইসলাম লাবিব (১০) ও শাওন হাওলাদার (১০)। তবে শিশুদের বয়স মামলায় উল্লেখিত বয়সের চেয়ে কম হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। পূর্বশত্রুতার জেরে ধর্ষণের অভিযোগ এনে ওই শিশুদের ফাঁসানো হয়েছে বলে দাবি স্বজনদের।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ওই শিশুটির খেলার সাথী। রোববার বিকেলে বাগানের মধ্যে খেলার সময় তাকে আসামিরা ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মামলার আসামি হিসেবে ৪ শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। ৭ই অক্টোবর বিকেলে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলী আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এক আদেশে আসামি চার শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় ওই চার শিশুর আহাজারিতে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।