চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

0
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।। ছবি: সংগৃহীত

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং সে হিসেবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইসলামি বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হয়। এই ঈদে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন।