যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

0

স্টাফ রিপোর্টার।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৩ ( সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়ন পত্রে দাখিল করা প্রয়োজনীয় সকল কাগজ পত্র সঠিক থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজন সরকার, ( শিক্ষা ও আইসিটি) খান মোহাম্মদ মাসুম বিল্লাহসহ সরকারি বেসরকারি বিভিন্ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ।