যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে এক রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করার সময় এক মহিলা ছিনতাইকারীকে আটক হয়েছে। সোমবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় এ ঘটনা ঘটে।

আটক শাহানারা বেগম (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর এলাকার বাসিন্দা মাহমুদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৬৫) ডাক্তার দেখাতে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় আসেন। হাসপাতালের বহির্বিবিভাগের ১৪ নম্বর কক্ষের সামনে দাঁড়িয়ে থাকা তার (শাহানাজের) গলা থেকে স্বর্ণের চেইন কাটার দিয়ে কেটে ছিনতাই করার চেষ্টা করছিল চোর শাহানারা।

এ সময় আশপাশে থাকা রোগীরা তাকে ধরে চিৎকার শুরু করে।

পরে সংবাদ পেয়ে হাসপাতালে টহলরত পুলিশ সদস্যরা ঘটনা স্টলে পৌঁছে চোর শাহানারাকে আটক করেন। এ সময় তার হাতে থাকা কাটার উদ্ধার করা হয়।