যশোর সদর উপজেলার রামনগরে মসজিদের উন্নয়নে সিমেন্ট প্রদান

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হুজুরপাড়া এলাকার রামনগর পিকনিক কর্নার সংলগ্ন হযরত বেলাল (রা.) জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য পাঁচ বস্তা সিমেন্ট প্রদান করা হয়েছে।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহম্মেদ মসজিদ কমিটির হাতে এই উপহার সামগ্রী তুলে দেন।।

ছবি: সংগৃহীত।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। ধর্মীয় প্রতিষ্ঠানের এমন সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।