যশোর শিশু হাসপাতালের সামনে অজ্ঞান পার্টির কবলে নারী

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর এলাকায় শিশু হাসপাতালের পাশে অজ্ঞান পার্টির কবলে পড়ে সোনার গহনা ও টাকা হারিয়েছেন মোছাঃ চায়না খাতুন (৪০) নামে এক নারী। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

চায়না খাতুন জানান, শিশু হাসপাতালের পাঁচতলায় তার নাতি ছেলে চিকিৎসাধীন রয়েছে। দুপুরে তিনি খাবার নেওয়ার জন্য হাসপাতালের ওয়ার্ড থেকে বাইরে যান। হোটেলে খাবার নেওয়ার সময় ১৮ থেকে ২০ বছর বয়সী অপরিচিত ২-৩ জন যুবক তার সঙ্গে কথা বলে সখ্য গড়ে তোলার চেষ্টা করে। তাদের আচরণ স্বাভাবিক মনে হওয়ায় তিনি প্রথমে কিছু সন্দেহ করেননি। কথা বলার এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান।

তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের পরিচর্চায় জ্ঞান ফিরলে তিনি দেখতে পান, তার কানে থাকা আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল এবং ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ৪ হাজার টাকা তারা নিয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, জনাকীর্ণ এলাকায় দিনের আলোতে এমন ঘটনায় তিনি মানসিকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।