যশোর শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত ১

0
যশোরের বকচরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র আরাফাত নিহত ।।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বকচরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত হারেজ আলীর পুত্র এবং হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই সরোয়ার হোসেন জানান, আরাফাত হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে সজিব (২৫) নামে একজনকে নিয়ে মোটরসাইকেলে করে মনিহার প্রেক্ষাগৃহ এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। শহরের বকচরে পৌঁছালে মোটরসাইকেলটি রোড ডিভাইডারের পিলারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত সজিবকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।।

দুর্ঘটনার ফলে মোটরসাইকেল আরোহী আরাফাত ও সজিব দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ বেলা ১টা ৩৫ মিনিটে আরাফাতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত সজিবকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।