বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে প্রার্থীদের তিনটি ধাপ এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হতে হয়। এসব ধাপ সম্পন্ন করার পরই তারা দেশের অধস্তন আদালতগুলোতে আইন পেশায় নিয়োজিত হওয়ার জন্য সনদ লাভ করেন।

এ ছাড়া লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে একজন পরীক্ষার্থী পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।