যশোরে ৬ মামলার আসামি সানুসহ আটক দুই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন সানু (২৪) ও রাব্বি হাসান বাবলা (২৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দেলোয়ার হোসেন সানু অস্ত্র ও বিস্ফোরকসহ অর্ধ ডজন মামলার আসামি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই রনজিৎ কুমার সেন শহরের খড়কি কলাবাগান এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন সানুকে আটক করেন তিনি। আটক দেলোয়ার দেলোয়ার হোসেন সানু রেলগেট পশ্চিমপাড়ার লিয়াকত আলীর ছেলে। এছাড়া বুধবার দুপুরে শহরের দড়াটানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি হাসান বাবলাকে আটক করেন কোতয়ালি থানার এসআই শহিদুল ইসলাম। আটক রাব্বি হাসান বাবলা সদর উপজেলার চাউলিয়া গ্রামের আব্দুল হাকিম মোল্লার ছেলে।