খুলনা ছাত্রদলের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদ পতনের অঙ্গীকার

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ ১ জানুয়ারী জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দিবসটি পালনে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নেয়া হয়েছে ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময়ে দলে ও বিভিন্ন কলেজের ছাত্র সংসদে নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দকে এক প্লাটফর্মে আনার উদ্যোগ।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে বিজয় অর্জন এখন বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্তদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নে সাবেক ছাত্রদল নেতাদের একত্রিত করতে গতকা রবিবার সন্ধ্যায় খুলনায় অনুষ্ঠিত হয়েছে সমন্বয় সভা। কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের মিলনমেলা বসেছিল। সভা থেকে ছাত্রদলের সোনালী অতীতের নেতৃবৃন্দ আগামী দিনে আন্দোলন সংগ্রামের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, সুলতান মাহমুদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কাজী মাহমুদ আলী, কে এম হুমায়ুন কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আজিজুল হাসান দুলু, আজিজা খানম এলিজা, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, হাসিনুল ইসলাম নিক, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, এহতেশামুল হক শাওন, মাসুদ আলম শামীম, শফিকুল আলম নিপুন, কামরান হাসান, লাভলি আক্তার, ইবাদুল হক রুবায়েদ, জি এম তারেক, মশিউর রহমান যাদু, লতিফুর রহমান সোহাগ, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস প্রমুখ।