যশোরে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসবের সমাপনী

0

 

স্টাফ রিপোর্টার ॥ স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মতিথি উৎসব উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোর আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠান  শনিবার শেষ হয়েছে। অনুষ্ঠানের শেষ দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা,মঙ্গল আরতি, বৈদিক স্ত্রোস্ত পাঠ, বিশেষ পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন,যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস, পশ্চিমবঙ্গের শ্রী শ্রী জয়রাম বাকুড়া মাতৃমন্দিরের অধ্যক্ষ জ্যোর্তিময়ানন্দজি মহারাজ, ঢাকা ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. বিশ্বজিৎ ভাদুড়ি, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ডা. প্রশান্ত কুমার রায়, রামকৃষ্ণ মিশন যশোরের সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ, ডা. প্রশান্ত রায় প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্বামী বিবেকানন্দ ও আমেনা খাতুন বৃত্তি প্রদান করা হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভক্তিমুলক সঙ্গীত পরিবেশিত হয়। ভোর ৫টায় মঙ্গলারতি, বৈদিক স্ত্রোস্ত পাঠ, প্রার্থনা, ও ভজন সঙ্গীত এবং সকাল সাড়ে ৮ টায় বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।